বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
আজিজুর রহমান >> কেশবপুর উপজেলা ভোরের সাথীর উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে তালের বীজ রোপণ করা হয়েছে। উপজেলা ভোরের সাথীর প্রতিষ্ঠাতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে এবং অধ্যাপক মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় বুধবার সকালে পৌরসভার হাবাসপোল নতুন রাস্তার দুই পাশ দিয়ে তালের বীজ রোপন করেন উপজেলা ভোরের সাথীর টিম লিডার আব্দুল গফুর, সদস্য অধ্যাপক নুরুল ইসলাম খোকন, বিনয় সরকার, আশিকুর রহমান আশিক, মফিজুর রহমান মফিজ, মোস্তাফিজুর রহমান, আকরাম হোসেন, আবু জাফর মাতুব্বর, এস এম মিজানুর রহমান, উজ্জল মন্ডল, অনিল কুমার, আনিসুর রহমান লিটন, ফারুক হোসেন প্রমূখ।