বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশোরাঞ্চলে রোপণ করা হচ্ছে ৮ হাজার উন্নত জাতের খেঁজুর গাছের চারা

যশোরাঞ্চলে রোপণ করা হচ্ছে ৮ হাজার উন্নত জাতের খেঁজুর গাছের চারা

আজিজুর রহমান ।। কেশবপুরে উন্নত জাতের খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান কেশবপুর-মণিরামপুরের সীমান্তবর্তী নাগরঘোপে খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রে ওই চারা রোপণের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ওই স্থানের ৩২ শতক জমিতে ১২০টি খেঁজুর গাছের চারা রোপণ করা হয়েছে। ধারাবাহিকভাবে যশোরাঞ্চলে উন্নত জাতের প্রায় ৮ হাজার খেঁজুর গাছের চারা রোপণ করা হবে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে খেঁজুরের চারা রোপণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, খেঁজুর গাছ গবেষক প্রকৌশলী নাকিব মাহমুদ, কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, আব্দুর রহিম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯