বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক ।। বরিশাল জেলার গৌরনদী থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৯ আগস্ট বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল।
গোপন সূত্রে বরিশাল জেলার গৌরনদী থানাধীন ঘেয়াঘাট সাকিনস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ সেলিম বালি(৫৪), পিতাঃ মৃত আঃ অহেদ বালি, সাং- মধ্য ধামুরা, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ২.৩২০ (দুই কেজি তিন শত বিশ গ্রাম) গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৩৮২ (চার হাজার তিন শত বিরাআশি) টাকা উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।