বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত

কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি ।। কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার দিনব্যাপী বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) খুলনা বিভাগীয় কমিটির সহ-সভাপতি সন্তোষ দাসের সভাপতিত্বে দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের প্রজেক্ট অফিসার শরীফ আহমেদ, মনিটরিং অফিসার তাপস মন্ডল, ফিল্ড ফ্যাসিলিটেটর তন্দ্রা দত্ত, তারেক হাসান রকি, সাহিদা খাতুন, স্বেচ্ছাসেবক সুমন দাস, বাধন দাস প্রমুখ। অনুষ্ঠানে শত-শত নারী পুরুষের নাম আনলাইনে নিবন্ধন করা হয় এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯