শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
আজিজুর রহমান ।। কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন পরিষদে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এই মুজিব কর্ণারের উদ্বোধন করেন।
গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে মুজিব কর্ণার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান কাজল, আসাদুজ্জামান সরদার, সোলায়মান ফকির প্রমুখ।
এর আগে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান কেশবপুর প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রেসক্লাবের সৌন্দর্য বর্ধনের জন্য অনুদান প্রদানের আশ্বাস দেন।