বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিভাগে দুই মাস পরে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য

বরিশাল বিভাগে দুই মাস পরে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে টানা ২ মাস পর বিভাগে মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে এলো।

সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

সর্বশেষ ২৬ জুন মৃত্যুর সংখ্যা শূন্যের ঘরে ছিল। তবে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

একই সময়ে বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১৩ জন। আর এ সময়ের মধ্যে ৮৩২ জন সুস্থতা লাভ করেছেন।

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়। তবে করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই রয়েছে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮৩২ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪১ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪০৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪১ জনের মধ্যে দু’জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ১৭ হাজার ৮২৬ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জন নিয়ে মোট ৬ হাজার ২৮ জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ৬ হাজার ৪৪৯ জন, পিরোজপুরে নতুন ৫ জনসহ মোট ৫ হাজার ১৫৩ জন, বরগুনায় নতুন ৪ জনসহ মোট ৩ হাজার ৭১৫ জন ও ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট ৪ হাজার ৫২৭ জন রয়েছেন।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৯৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫১ জন করোনা ওয়ার্ডে এবং ৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১৪ দশমিক ২৮ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯