বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পৃথিবীর সবচেয়ে উত্তরের দ্বীপের সন্ধান মিলল

পৃথিবীর সবচেয়ে উত্তরের দ্বীপের সন্ধান মিলল

অনুসন্ধান ২৪ ডেস্ক >> উত্তর মেরুর ভূপ্রকৃতি নিয়ে গবেষণার কাজে ওই অঞ্চলে গিয়েছিলেন ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সেখানে কাজ করার সময় জিপিএস-এর ভুলে তারা একটি দ্বীপে গিয়ে পৌঁছান। গবেষকদের ধারণা ছিল, তারা উদাক দ্বীপে পৌঁছেছেন। এতদিন সেই দ্বীপকে উত্তর মেরুর সবচেয়ে উত্তরের দ্বীপ বলে ধরে নেওয়া হতো।

কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বুঝতে পারেন, ভুল করে তারা যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছেন। পৃথিবীর সর্ব উত্তরের দ্বীপ আবিষ্কার করেছেন তারা।

জানা গেছে, আরেকটি ডেনিশ গবেষক দল ওই দ্বীপটি আবিষ্কার করেছিল ১৯৭৮ সালে। তবে কিছুক্ষণের মধ্যেই অভিযাত্রীরা বুঝতে পারেন, তাদের জিপিএস ভুল রিডিং দিচ্ছে।

তারা বুঝতে পারে, উদাক দ্বীপ থেকেও প্রায় ৭৮০ মিটার উত্তর-পশ্চিমে চলে গেছেন। এর আগে সেখানে কোনো দ্বীপের সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, নতুন দ্বীপটির বিস্তার ৩০ মিটার এলাকাজুড়ে। পানির স্তর থেকে দ্বীপের সর্বোচ্চ উচ্চতা তিন মিটার। বরফের নিচে মাটি এবং পাথর আছে। গবেষকদের ধারণা, ছোট্ট দ্বীপটি খুব বেশিদিন আগে তৈরি নয়।

সূত্র: ডয়চেভেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯