শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল নগরীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বরিশাল নগরীতে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল নগরীর কাউনিয়া থানাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন পরিচালনা করে সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গত (২৮ আগস্ট) কাউনিয়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন সিটি মার্কেট বাকলা মোড় এলাকায় মাদক ক্রয় বিক্র হচ্ছে। র‌্যাব ঘটনাস্থানে পৌঁছা মাত্র অভিযান টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৩ জনকে আটক করে র‌্যাব ।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ মনিরুল ইসলাম (৪৭), পিতাঃ মৃত ডা. ইয়াকুব আলী, (২) নাথু দাস(৩৫), পিতাঃ মৃত জগদীশ দাস, উভয় সাং- ভাটিখানা, ০৪ নং ওয়ার্ড, (৩) গোপাল মন্ডল(২৮), পিতাঃ সুকলাল মন্ডল, সাং- নারীকেলী, থানাঃ উজিরপুর, জেলাঃ বরিশাল, বলে জানায় তারা। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে তাদের নিকট থেকে ৩৫ (পয়ঁত্রিশ) বোতল রেকটিফাইড স্পিরিট এবং মদক বিক্রয়ের নগদ ২৭১০ টাকা উদ্ধার করে।

আটকৃতদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম বাদী হয়ে বরিশাল জেলার কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

সিপিএসসির ডিএডি বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯