মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
আজিজুর রহমান >> কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বালিয়াডাঙ্গা দেবালয় কলেজ মাঠে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,যশোর জেলা আওয়ামী লীগের সদস্য,কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ,উপজেলা আওয়ামী লীগের কার্যানির্বাহী কমিটির সদস্য শাহাদাৎ হোসেন,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চনদ্র দত্ত প্রমুখ।এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল লফিত রানা,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুজ্জামান তৌহিদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুকুল,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদ,প্রচার সম্পাদক ও সাংবাদিক নুরুল ইসলাম খান,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা মানব বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ স্বপন মুখার্জি,কার্যানির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কমির গাজী,সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরেয়ার,মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান,কেশবপুর পৌরসভার পুরুষ ও মহিলা কাউন্সিলরবৃন্দ,সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল,মৃলাল কান্তি দাস,ওলিযার রহমান উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ,কৃষক লীগ,যুব মহিলা লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা খলিলুর রহমান। স্মরণ সভা,দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।