বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে ভারতীয় তরুণী প্রেমের টানে

বাংলাদেশে ভারতীয় তরুণী প্রেমের টানে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> প্রেমের টানে বাংলাদেশে আসা প্রিয়া কর্মকার নামে এক ভারতীয় তরুণীকে আটক করা হয়েছে। এসময় অবৈধ অনু্প্রবেশে সহায়তার অভিযোগে আরও সাত বাংলাদেশিকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে যশোরের চৌগাছা সীমান্তের হিজলী বিওপির টহল দল তাদের আটক করে।

তারা হলেন- যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের শংকর সরকারের ছেলে সৌরভ সরকার (২৫), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হাসেম আলীর ছেলে সুজন (২০), রফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (১৮), একই গ্রামের নোমান হোসেন (২৭), তাদের বহনকারী ইজিবাইকচালক একরামুল (২০), চৌগাছার গদাধারপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে আশ্রয়দাতা আখের আলী (৫৫)।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের বাসিন্দা সৌরভ সরকার (২৫)। আত্মীয়তার সুবাধে ভারতের উত্তর ২৪ পরগনায় যাতায়াত ছিল তার। এ সময় সেখানকার বাসিন্দা প্রিয়া কর্মকার (১৯) নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এক পর্যায়ে মেয়েটি কাউকে না জানিয়ে বাংলাদেশে সৌরভের কাছে চলে আসেন।

পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আটকের পর ভারতে পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অন্যদিকে প্রেমিকসহ সাত বাংলাদেশিকে পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে চৌগাছা সীমান্তের হিজলী বিওপির টহল দল ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার ও আরও সাত বাংলাদেশিকে আটক করে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কোম্পানি সদরে তাকে হস্তান্তর করা হয়েছে। প্রিয়া উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।

এদিকে অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী বাংলাদেশি সাতজনের নামে মামলা দিয়ে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

সৌরভ সরকারের চাচাতো ভাই অরবিন্দ বলেন, ভারতের টেংরা গ্রামে সৌরভের আত্মীয় রয়েছে। সেখানে যাতায়াতের মাধ্যমে প্রিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এরপরে ফোনে তাদের কথা চলছিল। হঠাৎই কাউকে কিছু না জানিয়ে মেয়েটি বাংলাদেশে এসে সৌরভের কাছে ফোন দেয়। বলে তাকে না নিয়ে গেলে সে আত্মহত্যা করবে। সে কারণেই হয়তো আমার ভাই তাকে নিয়ে এসেছিল।

তিনি দাবি করেন, সীমান্ত এলাকায় এলেই তো আর কেউ অবৈধ হয় না! ভারতীয় মেয়েটাকে ফেরত দেওয়া হলো। কিন্তু আমার ভাইসহ সাতজনকে গ্রেফতার করা হলো।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। শনিবার (২৮ আগস্ট) তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯