মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে আজ অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ টিকা আসছে

দেশে আজ অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ টিকা আসছে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> দেশে আজ আসছে বন্ধুপ্রতীম দেশ জাপান থেকে পঞ্চম চালানে অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা। শনিবার (২৮ আগস্ট) বিকালে টিকা বহনকারী অল নিপ্পন এয়ারওয়েজের ওই ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

জাপানে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাপানের নারিতা বিমানবন্দর থেকে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহাবউদ্দিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

করোনা মোকাবিলায় জাপান সরকার বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ৩ মিলিয়ন ডোজ টিকা দিতে চেয়েছিল। পঞ্চম চালানের মাধ্যমে টিকার সংখ্যা মোট ৩ মিলিয়ন ডোজ ছাড়িয়েছে। বাংলাদেশকে নিয়মিত সমর্থন এবং সহযোগিতার জন্য টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯