সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

কেশবপুর প্রতিনিধি >> কেশবপুরে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রানা হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার সুফলাকাটি গ্রামে। রানা হোসেন সুফলাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্র জানা গেছে, উপজেলার সুফলাকাটি গ্রামের বারিক মোড়লের ছেলে রানা হোসেন বাজারের একটি আমড়া গাছে আমড়া পাড়তে ওঠে। দুপুরে ভাত খাওয়ার জন্য তার মা-সহ অন্যরা খোঁজাখোজি করতে গিয়ে দেখেন বাজারে আমড়া গাছের নিচে তার নিথর দেহ পড়ে আছে। গাছের পাশেই রানা হোসেনের ছোট বোন মরিয়াম খাতুনকে কান্নাকাটি করতে দেখা যায়। এলাকাবাসীর ধারণা, ওই আমড়া গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা গেছে। এছাড়া রানা হোসেন গাছ থেকে পড়ার সময় তার বোন মরিয়ামের পায়ের উপর পড়লে তার বাম পা ভেঙ্গে যায়। খবর পেয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হন্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯