সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> গতকাল বিগত কয়েক মাস ধরে চলা সমস্ত জল্পনা, গুঞ্জনের শেষ হল। বৃহস্পতিবার দুপুরে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে সি-সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান। পুরো সময়টায় অভিনেত্রী-তৃণমূলের তারকা সংসদের পাশে ছিলেন যশ।
জানা গিয়েছে ছেলের নাম রেখেছেন ইংরেজি অক্ষর ‘Y’ দিয়ে। অর্থাৎ, এখানেও Yash Dasgupta-র সঙ্গে বেশ খানিকটা মিল আছে। নুসরতের পুত্র সন্তানের নাম ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত নিজের পরিচয়েই তিনি রাখতে চান ছেলেকে। এখনও বাবার নাম হিসেবে কারও ‘নাম’ সামনে আনেননি সেখানেও।
এমনকী, এক বিবৃতিতে এটাও জানিয়েছেন, ‘যারা নুসরতের স্বাস্থ্য নিয়ে উদ্বিঘ্ন, তাঁদের উদ্দেশে জানাই মা-ছেলে দু’জনেই ভালো আছে।’ তবে, নুসরতের ছেলে জন্মের খবর পাওয়ার পর থেকে আরেক পাগলামি পেয়ে বসেছে সকলকে। সদ্যোজাতর নাম ও ছবি দেখার জন্য সকলেই উদগ্রীব। এমনকী, গতকাল বিকেলের দিকে যশ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করলেও সেখানে এই আবদারই রাখা হয়েছে।