শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তালেবান পাগড়ি না পরলে হামলার হুমকি , জয়পুরহাট জজ আদালতের বিচারকে চিঠি

তালেবান পাগড়ি না পরলে হামলার হুমকি , জয়পুরহাট জজ আদালতের বিচারকে চিঠি

অনুসন্ধান ২৪ ডেস্ক >> জয়পুরহাট জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে ডাকযোগে চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিঠিতে আফগানিস্তানের মতো শিগগিরই বাংলাদেশও দখল হবে বলে হুমকি দেওয়া হয়।

ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘আদালতের সবাইকে তালেবান পাগড়ি পরতে হবে। না পরলে আদালতে যেতে দেওয়া হবে না। হামলার শিকার হতে হবে।’ বৃহস্পতিবার বিকালে ওই আদালতের বিচারক জেলা পুলিশ সুপারকে এ হুমকির কথা জানান।

চিঠির মাধ্যমে হুমকির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা। তিনি বলেন, ‘এই চিঠি কে বা কারা, কী উদ্দেশে পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জেলায় বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

চিঠিটির খামে প্রেরকের ঠিকানায় ‘মো. আশরাফ আলী, দুর্গাদহ, ভাদসা, সদর, জয়পুরহাট’ লেখা রয়েছে। এতে বলা হয়, ‘আফগানিস্তানের মতো শিগগিরই বাংলাদেশ দখল হবে। বিচার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী। প্রতিটি গ্রামেই বিচার হবে। এজন্য সরদার নিয়োগ হবে।’

জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, আমার কাছে মনে হয় এটা তালেবানদের কাজ না, বর্তমান আফগানিস্থানের পরিবেশ-পরিস্থিতির আলোকে বাংলাদেশে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কে বা কারা এমন চিঠি বিচারককে পাঠিয়েছে। তবে আমাদের আফগানিস্থানের বিষয়টি মাথায় রেখেই চলতে হবে। তিনি আরও বলেন, এমন স্থানে চিঠিটি পাঠানো হয়েছে যাতে করে খুব দ্রুত প্রচার হয়। যারা চিঠিটি পাঠিয়েছেন তারা খুবই কৌশলী।

এ ব্যাপারে জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি ও জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, জয়পুরহাট জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জজ) মো. রস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে। রস্তম আলী বৃহস্পতিবার বিকালে চিঠিটি হাতে পেয়েছেন। যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার চিন্তাভাবনা করছে তারা দুঃস্বপ্ন দেখছে। যতই চেষ্টা ও ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারবে না। বিচারক ও আইনজীবীরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন। যারা তালেবান নামধারী গোষ্ঠি পরিচয়ে বিচারককে হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯