শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কেশবপুরে মঙ্গলকোট ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

আজিজুর রহমান >> কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মঙ্গলকোট মাদ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য,কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন,সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তফিজুল ইসলাম মুক্ত,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল,সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মুকুলসহ উপজেলা, পৌর,হাসানপুর ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মফিজুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯