মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আজ বুধবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় রাজধানীর গ্রীণরোডস্থ পানি ভবনে পানি উন্নয়ন বোর্ড বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক এ সভা ও দোয়া মাহ‌ফি‌লের আ‌য়োজন করা হয়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাপাউবো বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাইনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এবং বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেন, ‘ বঙ্গবন্ধুর ৬ দফাই ছিলো এ জাতির মুক্তির দলিল। যারা বাংলাদেশে বিশ্বাস করতে পারে নাই, তারাই ১৫ই আগস্টের হত্যাকান্ড করেছিলো। ‘

উপস্থিত সবাইকে বিনীত আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন,’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব প্রকল্প নিয়েছেন তা বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। ‘

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

আলোচনা সভা এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ পানি উন্নয়ন বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯