শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি)ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান

কেশবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি)ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান

আজিজুর রহমান >> কেশবপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি)ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সদ্য পদোন্নতি পেয়ে খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে নিযুক্ত হবেন বলে জানা যায়।

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে অফিসার্স ক্লাব ও নির্বাহী অফিসারের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। উপজেলা কৃষি অফিসার ঝতু রাজ সরকার, মৎস্য অফিসার সজিব সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অপরদিকে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।এসময় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইরুফা সুলতানা।সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)কার্যালয়ের সার্ভেয়ার মিরাজ হোসেন,সদর ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা কবির হোসেন,পাঁজিয়া ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা এবং অফিস সহকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইরুফা সুলতানা দীর্ঘ ১বছর ৬মাস কেশবপুরে কর্মরত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯