বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে সব্জির গাছের আড়ালে গাঁজা চাষ

কেশবপুরে সব্জির গাছের আড়ালে গাঁজা চাষ

আজিজুর রহমান >> কেশবপুরে সব্জি ক্ষেতে গাঁজা গাছ চাষ করায় কৃষক জালাল উদ্দিনকে (৩৪) গাঁজা গাছসহ গ্রেফতার হয়েছে পুলিশ। সে উপজেলার মেহেরপুর গ্রামের মৃত শরফুদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিংড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়ালিউল ইসলামের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক মোজাম্মেল, ওহিদুজ্জামসহ পুলিশের একটি দল উপজেলার মেহেরপুর গ্রামের জালাল উদ্দিনের ঢেঁড়স ও বেগুন ক্ষেতে অভিযান চালিয়ে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা ১টি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। চিংড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়ালিউল ইসলাম জানান, জালাল উদ্দিনের নামে আগেও মাদক মামলা আছে। তার নামে সব্জি চাষের পাশাপাশি গাঁজা গাছ চাষ করে আসছিল বলে অভিযোগ ছিল।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন জানান, গাঁজা গাছসহ কৃষক জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯