সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
আজিজুর রহমান >> বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও খুলনা ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যাপক এ এইচ এম শামসুর রহমান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি রোববার ভোরে খুলনার আড়ংঘাটার বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি যশোরের কেশবপুর পৌরসভার বায়সা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাকরী জীবনে এ এইচ এম শামসুর রহমান ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। খুলনা নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও পরবর্তীতে উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। তিনি ধর্মীয় গবেষক এবং ভালো লেখক হিসেবে পরিচিত ছিলেন।
এ এইচ এম শামসুর রহমানের প্রথম জানাজা সকাল ১০টা ৩০ মিনিটে খুলনার আড়ংঘাটা ও দ্বিতীয় জানাজা নামাজ বেলা ১১টা ৩০ মিনিটে খুলনার নিজ খামার আল মা’হাদ আস সালাফি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেল ৩টায় কেশবপুর পৌরসভার বায়সা গ্রামের নিজ বাড়ির সামনে মসজিদে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।