মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
বানারীপাড়া রতিনিধি >> বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বলেছেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য ট্র্যাজেডির মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন-সার্বভৌম ভূখণ্ড ও লাল সবুজ পতাকা পেয়েছি স্বাধীনতার মাত্র সাড়ে ৩ বছরের মাথায় পরাজিত শক্তির ষড়যন্ত্রে সপরিবারে আমরা সেই মহান নেতাকে হারিয়েছি।
এ আগস্ট মাসেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহর অপার কৃপায় তিঁনি বেঁচে থেকে পিতার স্বপ্নের সোনারবাংলা গড়তে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন।বরিশালের বানারীাপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্টের শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
২৩ আগস্ট সোমবার সকাল ১০ টায় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা প্রমুখ। এছাড়াও বক্তৃতা করেন সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম হাকিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেক, আওয়ামী লীগ নেতা ও পানি উন্নয়ন বোর্ড (পাউবি)র সাবেক কর্মকর্তা মো. বজলুর রহমান, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মু. মুনতাকীম লস্কর কায়েস প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলাম কাজলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জুবাইর, বানারীপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, কে. এম. সফিকুল আলম জুয়েল, নির্বাহী সদস্য এস. এম. গোলাম মাহমুদ রিপন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।