সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> স্ত্রীর সাথে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবলীগ নেতা অমিত রাজ। দাম্পত্য জীবনে কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়। এ ঘটনার পর যুবলীগ নেতা অমিত রাজ এর দাদী মোনোয়ারা বেগম অমিত রাজকে দুধ দিয়ে গোসল করিয়ে দেন। দুধ দিয়ে গোসলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২১ আগস্ট) ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে।
রবিবার (২২ আগস্ট) অমিত রাজ জানায়, তার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে গত তিন মাস আগে পালিয়ে যায়। এ বিষয়ে সে থানায় জিডি করেছিলেন। কিছুদিন পর তার স্ত্রী ফিরে এসে তার পরিবারের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন।
শনিবার (২১ আগস্ট) ডিবি কার্যালয়ে বসে ৩ লাখ (দেনমোহর) টাকার বিনিময়ে তাদের মধ্য বিচ্ছেদ হয়। এরপর তার তিন বছরের ছেলেকে বুঝে নিয়ে বাড়ি ফিরে এসে দুধ দিয়ে গোসল করেন।
জানা যায়, অমিত রাজ ওই গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। অমিত উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক। অমিত রাজ চার বছর আগে প্রেমের সম্পর্ক করে সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে বিয়ে করেন। বিয়ের এক বছর পর তাদের ঘরে আরিয়ান রহমান চাঁদ নামে এক ছেলে সন্তানের জন্ম হয়।
অমিত রাজ বলেন, প্রেম করে বিয়ে করে সুখী হতে পারলাম না। এটা আমার জীবনের বড় ব্যর্থতা।