মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওযার্ডের কৃষক লীগের সাধারণ সম্পাদক ও আগামী কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওযার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসাবে মোঃ ইউনুস আলী করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার সকালে ও বিকেলে ওয়ার্ডের প্রায় ১শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন।
ইউনুস আলী জানান,বিগত দিনে যে লকডাউন ছিল ঐ সময়ে আমার ব্যক্তিগতভাবে এলাকার অসহায়,দুঃস্থ মানুষের মাঝে চাল,ডাল,সেমাই চিনি,সাবান,মাস্কসহ বিভিন্ন প্রকারের সামগ্রী বিতরণ করা হয়েছিল। লকডাউনের আগে তিনি ওয়ার্ডের সকলের নিকট যেয়ে দোয়া সমর্থন চেয়ে মাস্ক বিতরণ করে ছিলেন।