মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অবশেষে ২১ দিন পরে পরীমনির জামিন আবেদন শুনানি

অবশেষে ২১ দিন পরে পরীমনির জামিন আবেদন শুনানি

অনুসন্ধান ২৪ ডেস্ক >> মাদক মামলায় কারাবন্দি চিত্রনায়িকা পরী মনির জামিন আবেদন করা হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আগামী ২১ দিন পর ১৩ সেপ্টেম্বর জামিন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। রবিবার (২২ আগস্ট) পরী মনির আইনজীবী মজিবুর রহমান এ আবেদন করেন। এর আগে, শনিবার সকালে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় পরী মনিকে।

পরী মনির এ কথার প্রেক্ষিতে তার আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভি বলেন, পরী মনিকে বার বার রিমান্ড নেওয়া হচ্ছে। সে খুব অসুস্থ। জামিন হচ্ছে না বলে সে একথা বলেছে।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা ফের রিমান্ড না চেয়ে পরী মনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বেলা আড়াইটার পর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আশেক মাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন দুপুরে আদালতে শুনানির সময় ৫ মিনিট বিরতি দেওয়া হয়। বিরতির মধ্যে নায়িকা পরী মনি তার আইনজীবীদের ডেকে রেগে গিয়ে বলেন, আপনারা আমার জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাব? আপনারা বুঝতাছেন আমার কী কষ্ট হচ্ছে?

এর আগে, ৫ আগস্ট পরী মনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

সবশেষ গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯