শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনা মহামারির সংক্রমণ তাণ্ডবের মাঝে শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি মওকুফ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনায় গত ২০ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত জবির স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সব ধরনের বিলম্ব ফি মওকুফ করা হয়েছে।
এ দিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত শিক্ষার্থী বিলম্ব ফি মওকুফের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।