শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বলপূর্বক ইউএনওর ডাকবাংলোতে আ’লীগ নেতাকর্মীদের প্রবেশের ভিডিও ভাইরাল

বলপূর্বক ইউএনওর ডাকবাংলোতে আ’লীগ নেতাকর্মীদের প্রবেশের ভিডিও ভাইরাল

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনের জোরপূর্বক গেট খুলে একদল ব্যক্তির প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কেউ কেউ ওই ভিডিও কপি করে নিজস্ব আইডিতে দেয়ার সাথে সাথে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে।

ভিডিওটা ইউএনও’র বাসভবন থেকে বের হওয়ার বিষয়টি একাধিক ব্যক্তি নিশ্চিত করলেও তারা পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছেন।

ইউএনও বাসভবনের সাথে ওই সিসিক্যামেরা লাগানো। এ কারণে গেটের ছবি ভালোভাবে এসেছে। রাতেই কে বা কারা কিছু অংশ কেটে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়।

২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, নগরীর সদর উপজেলা প্রাঙ্গনে থাকা ইউএনও’র বাসভবনের ভিতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাঁটাহাঁটি করছেন। এরই মধ্যে তারা লক্ষ্য করেন একদল লোক ইউএনও’র বাসভবনের দিকে ছুটে আসছে। এরপর তারাও বাসভবনে ছুটে গিয়ে গেট খুলে ভিতরে প্রবেশ করে আটকে দেয়ার চেষ্টা করেন।

এরই মধ্যে জোরপূর্বক গেট ঠেলে নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করে। এ সময় কারো হাতে লাঠি ও ইট ছিল। বাধা দিলে এক প্রহরীকে মারধরও করা হয়। এমনভাবে তারা প্রবেশ করছিল সকলকে ক্ষুব্ধ দেখাচ্ছিল। তাদের পথ আটকাতে এক পুলিশ সদস্য শটগানে গুলি ঢুকালে নেতাকর্মীরা পিছু হটে, আবারও তারা বাসার দিকে ছুটে যায়।

এ ব্যাপারে কথা বলার জন্য ইউএনও মুনিবুর রহমানের সাথে তিনি বলেন, আপনারা অনুসন্ধান করে দেখে সত্য ঘটনা প্রকাশ করেন। তবে ওই বিষয় আমার কিছু বলার নেই। বিষয়টি গত রাতে ইউএনও গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার বাসভবনে জোরপূর্বক প্রবেশ করে তাকে অবরুদ্ধ করার চেষ্টা চালায়। আর সেই ঘটনাটি ছিল যে ভিডিও ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা অবৈধ ব্যনার উচ্ছেদ করতে সদর উপজেলা পরিষদের চত্বরে যায়। সেখান থেকে বাধা পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ইউএনও‘র বাসায় প্রবেশ করে।

এ সময় ইউএনওকে রক্ষায় নিরাপত্তাকর্মীরা গুলিবর্ষণ করে। পরে পুলিশ এসে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে গুলি ও লাঠিলার্জ করলে ৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এরই জের ধরে ঘটে পরবর্তী ঘটনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯