বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আল্লামা শফীর পাশেই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দাফন

আল্লামা শফীর পাশেই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দাফন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দাফন করা হবে।

বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা এলাকায় সরেজমিনে দেখা গেছে, বায়তুন নূর জামে মসজিদের পশ্চিম পাশে আল্লামা শফীর কবর ঘেঁষে বাবুনগরীর জন্য কবর খোঁড়া হচ্ছে। ১০-১২ জন মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী কবর খুঁড়ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস। তিনি বলেন, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর কবরের পাশেই বাবুনগরীকে দাফন করা হবে। এখন কবর খনন করার কাজ চলছে।

রাত ১১টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে। দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান।

পরে তার মরদেহ মাদরাসায় নিয়ে আসা হয়। সেখানে দুই ঘণ্টা রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হয় ফটিকছড়িতে। সন্ধ্যার পর মরদেহ ফের হাটহাজারীতে নিয়ে আসার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯