বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগান বোনদের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত: মালালা

আফগান বোনদের ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত: মালালা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> গত দুই দশকে লাখ লাখ আফগান মেয়ে ও নারীরা শিক্ষা নিতে পেরেছেন। এখন তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ ফসকে পড়ে যাওয়ার ভয়ানক ঝুঁকিতে রয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস-এ লেখা এক নিবন্ধে শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই এসব কথা বলেছেন।

পাকিস্তানের এ শিশু অধিকার কর্মী বলেন, ‘অন্য অনেক নারীর মতো আমিও আমার আফগান বোনদের নিয়ে উদ্বিগ্ন।’ নিবন্ধে তালেবান হামলা ও নিজের শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করেন মালালা।

নিবন্ধে মালালা বলেন, ‘তালেবান হামলায় আমি বেঁচে আছি। আমি আমার আফগান বোনদের নিয়ে শঙ্কিত।’ তিনি বলেন. ‘তালেবান – যারা ২০ বছর আগে ক্ষমতা হারিয়েছিল – তারা সব মেয়ে ও নারীকে স্কুলে যেতে বাধা দিয়েছিল; আর যারা তাদের অমান্য করেছে, তাদের ওপর নেমে এসেছিল কঠিন শাস্তি। এখন তারাই আবার ক্ষমতায় এসেছে।’

নিবন্ধে মালালা বলেন, ‘আফগান মেয়ে ও তরুণীরা আবার সেই একই পরিস্থিতিতে, যেখানে তারা এটা ভেবে উদ্বিগ্ন যে, তারা আবার শ্রেণীকক্ষে যেতে পারবেন কিনা বা বই হাতে নিতে পারবেন কিনা।’ তিনি আফগানদের বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মালালা বলেন, ‘আফগান যুদ্ধে কি ভুল হয়েছিল, সেটা নিয়ে বিতর্ক করার জন্য আমাদের হাতে ঢের সময় আছে, কিন্তু একটি জটিল সময়ে আমাদেরকে অবশ্যই আফগান নারী ও মেয়েদের আওয়াজ শুনতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯