শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনাভাইরাস মহামারি রুখতে নানা ধরনের বিধিনিষেধ এরই মধ্যে তুলে নিয়েছে সরকার। এবার শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার সচিব কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় ভার্চুয়ালি গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।
সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে। আবাসনসহ অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের দেওয়ার পালা। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স আনতে হবে। কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি আরোও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয়গুলো না, আমাদের স্কুলগুলোও খোল আমি ধন্যবাদ জানাই, আমাদের শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। কাজেই এটাই (স্কুল খুলে দেয়া) এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, বাচ্চারা ঘরে থাকতে থাকতে তাদেরও কষ্ট হচ্ছে। কাজেই সেদিকেও আমাদের নজর দেয়া দরকার।