শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামী ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

আগামী ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

অনুসন্ধান ২৪ ডেস্ক >> রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ অক্টোবর ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ (মানবিক) ইউনিট ৫ অক্টোবর এবং ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে রুটিন দায়িত্বে নিযুক্ত উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকাল ৩ থেকে ৪টা পর্যন্ত তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে বিদেশি শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন।

এবারের ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯