শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগস্টের মধ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, নইলে দেশব্যাপী গণআন্দোলন : চরমোনাই পীর

আগস্টের মধ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, নইলে দেশব্যাপী গণআন্দোলন : চরমোনাই পীর

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই ব‌লে‌ছেন, দেশের সবকিছু স্বাভাবিক হলেও করোনার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দুরভিসন্ধিমূলক চক্রান্ত ছাড়া আর কিছুই না। আগস্টের মধ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, নইলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর হল চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফয়জুল করীম বলেন, শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এছাড়াও বিশ্বের বুকে দেশের উজ্জ্বল ভাবমূর্তি সমুন্নত রাখতে স্ব জাতিকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। অথচ আজ দুঃখজনক হলেও বাস্তবতা হলো শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করতে হয়। এ সরকারের জন্য এর চেয়ে লজ্জা আর কিছুই হতে পারে না।

শায়েখে চরমোনাই আরো বলেন, শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ, বাস, ট্রেনসহ সবধরনের গণপরিবহন চলছে। শপিংমল, সিনেমা হল, হোটেল-রেস্তোরা এবং পর্যটন কেন্দ্রগুলো স্বাভাবিক নিয়মেই চলছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে শিক্ষাপ্রতিষ্ঠান ৫১৯ দিন ধরে বন্ধ রাখার কোনো যুক্তি নেই। জনবান্ধন কোনো সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, চলতি মাসের মধ্যে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। অন্যথায় দেশব্যাপী দুর্বার গণআন্দোলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নূরী, ৬নং জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি প্রিন্সিপাল ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএম কলেজ সভাপতি আঃ রহিম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি তৌহিদ বাশার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯