মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ প্রতিবেদক >> সিরাজগঞ্জের সলঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার হামলায় ভাতিজা মিজবাহার (৪০) নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামের চাচা আব্দুল হক মাস্টারের সাথে ভাতিজা মিজবাহারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ভাতিজা মিজবাহার ঘুড়কা বাজারে যাচ্ছিল চাচা আব্দুল হকসহ কয়েকজন মিজবাহারের উপরে অতর্কিত হামালা চালায়।
এতে মিজবাহার গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় মিজবাহার মৃত্যু হয়।
নিহত মিজবাহার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে থানার ফরিদপুর পূর্ব উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সকালে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর পূর্ব উত্তরপাড়া গ্রামে চাচা ও ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ঘটে। এতে ভাতিজা মিজবাহার গুরুত্বর আহত হয়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।