শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাবি শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদ

রাবি শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে প্রায় ১৭ মাস যাবত বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। একের পর ছুটি বাড়ানো বিষিয়ে তুলেছে শিক্ষক-শিক্ষার্থীদের জীবন। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার প্রতিবাদে গাছতলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে লিপু চত্বরে তিনি ক্লাস নেন তিনি।

এসময় আগামীকাল মঙ্গলবার ক্লাস নেওয়ার ঘোষণা দিয়ে আমিরুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষা খাত সবচেয়ে অবহেলিত। আমাদের ক্লাস মূলত একটা প্রতীকী। আমরা সরকারকে বার্তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মেনে যেন দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়।

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দেন আব্দুল্লাহ আল মামুন। ঘোষণা অনুযায়ী আজ ক্লাসে অংশ নিয়ে ‘মিডিয়া ও ক্ষমতার সম্পর্ক’ নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে সশরীরে ক্লাস নেওয়ার পক্ষে সংহতি জানিয়ে ক্লাসে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে, এটাকে আমাদের অযৌক্তিক মনে হয়েছে। সরকার মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখছে, অথচ তাদের ভ্যাকসিনের আওতায় আনছে না। তাহলে এর মানে কী? তাই এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা প্রতীকী ক্লাস নিয়েছি। এই ক্লাস অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯