বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে নানা কর্মসূচির আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

কেশবপুরে নানা কর্মসূচির আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

আজিজুর রহমান >> কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুপস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ যুব ঋণ দেওয়া হয়েছে।

কেশবপুর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশে রবিবার ১৫ আগস্ট সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুপস্তবক অর্পণ করেন- উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর পৌরসভা, কেশবপুর থানা, উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন,পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। পরে চিত্রাঙ্কন, রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋণ দেওয়া হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ,সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা প্রমুখ।

এদিকে উপজেলার প্রতিটি ইউনিয়ন,পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালন উপলক্ষে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯