শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফের তৃতীয়বারের মতো পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

ফের তৃতীয়বারের মতো পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ফের পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারো ফেরির ধাক্কা লেগেছে। এ নিয়ে তৃতীয়বারের মতো পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটলো। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া আসার পথে সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি কাকলি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন জানিয়েছেন, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ফেরি কাকলি যে ১০ নং পিলারে আঘাতে হেনেছে, সে ব্যাপারে শুনেছেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো তার জানা নেই ।

এদিকে, ফয়সাল আহম্মেদ শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য বলেছেন, বিস্তারিত তথ্য এখনো হাতে পাননি তিনি।

এর আগে গত ০৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯