শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
আজিজুর রহমান >> কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পাঁজিয়া দাখিল মাদ্রাসার হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বাহারের পরিচালনায় প্রস্ততি সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইয়ার মাহামুদ,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামসহ অনেকই।
এসময় উপস্থিত ছিলেন,পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
একইদিন বিকেলে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কেশবপুর পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বাসার মোড়ে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় প্রস্ততি সভায় বক্তব্য রাখেন,পৌর সহ সভাপতি শফিকুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্ররীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।