সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে করোনায় নারীর মৃত্যু সৎকার করলেন সৎকার টিমের সদস্যরা

কেশবপুরে করোনায় নারীর মৃত্যু সৎকার করলেন সৎকার টিমের সদস্যরা

কেশবপুর রতিনিধি >> কেশবপুর পৌর শহরে করোনা এক নারীর মৃত্যু হয়। তার সৎকারে পাশে থাকেনি স্বজনরা।পৌর শহরের সাহাপাড়ায় চিত্ত দে’র স্ত্রী মজ্ঞু দে (৫৯) করোনা আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে বুধবার মৃত্যুবরণ করেন।

মৃত্যকালে তিনি স্বামী, দুই কন্যা ও একপুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার করোনায় মৃত্যুবরণ করায় শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বজনসহ এলাকার কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন সহযোগীতায় কেশবপুর উপজেলা সৎকার টিমের সম্বনায়ক গেীতম রায়ের তত্বাবধানে এ সময় তার মিলন সরকার, বিশ্ব সাহা, গনেশ সাহা , গনেশ অধিকারী ও ফুলন অধিকারী ছুটে যান সৎকারে।

এ সময় মহাশশ্নানে মজ্ঞু দে’ কে দেখতে যান প্রভাষক শংকর দে, কেশবপুর কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির নির্বাহী সদস্য উৎপল দে। কুঠিবাড়ি মহাশশ্নানে বিকালে তার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।মজ্ঞু দে’র মেয়ে প্রভাষক দীপিকা দে বলেন তার মা করোনায় আক্রান্ত হয়ে বুধবার মারা গেছেন। কেশবপুর উপজেলা সৎকার টিম তার মায়ের শেষ কৃত্য সম্পন্ন করেন।উপজেলা সৎকার টিমের সম্বনায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গেীতম রায় বলেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পিপিসহ সব উপকরণের ব্যবস্থা করে দেন। তার সহযোগীতায় আমরা কয়েক জন উপস্থিত হয়ে তার শেষ কৃত্য সম্পন্ন করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯