বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগান সরকারের ক্ষমতা ভাগের প্রস্তাব

আফগান সরকারের ক্ষমতা ভাগের প্রস্তাব

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আফগান সরকার সশস্ত্র গোষ্ঠী তালেবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। কাতারের রাজধানী দোহায় তালেবান ও সরকারের মধ্যে চলমান শান্তি আলোচনায় এ প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল জাজিরা। তবে তালেবান ও সরকার কোনো পক্ষই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

আল জাজিরার খবরে বলা হয়, সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে তালেবান অথবা সরকারের পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, দোহায় যে বৈঠক চলছে সেখানে আফগান সরকারের পক্ষে রয়েছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। রয়েছেন তালেবানের শীর্ষ নেতৃবৃন্দ। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন রাশিয়া ও আফগানিস্তানের আঞ্চলিক নেতৃবৃন্দও আলোচনায় অংশ নিয়েছেন।

দোহায় যখন দুই পক্ষের মধ্যে বৈঠক চলছে সেই সময় আফগানিস্তানে দশটি প্রদেশ ছিনিয়ে নিয়েছে তালেবানরা। গতকাল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কাবুলের নিকটবর্তী গজনি প্রদেশও দখল করে নিয়েছে তারা। এর মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, এখন তালেবানের প্রধান টার্গেট রাজধানী কাবুল দখল করা। অর্থাৎ রীতিমতো সরকারের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিদ্রোহীরা। এমন সময়ে সরকারের প্রস্তাব তালেবান কতটা গ্রাহ্য তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গতকাল আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, সরকারের শান্তি পরিকল্পনা কাতারের সরকারের সঙ্গে বিনিময় করা হয়েছে। যদিও তিনি উল্লেখ করেননি যে, সেখানে ক্ষমতা ভাগাভাগির কথা রয়েছে কিনা। অন্যদিকে গত মাসে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, আগস্ট মাসে তারা শান্তি পরিকল্পনা ঘোষণা করবেন। কিন্তু গতকাল পর্যন্ত এ ধরনের কোনো বিবৃতি আসেনি।

এর আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আফগানবিষয়ক দূত জালমে খালিলজাদ বলেছিলেন, তালেবান ক্ষমতার ভাগ চায়। একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে, তালেবান যদি জোর করে ক্ষমতা দখল করে তা হলে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে না।

এদিকে তালেবান বিদ্রোহীরা একের পর এক এলাকা দখল করে নেওয়া হাজার হাজার আফগান নাগরিক বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তারা নিরাপত্তার আশায় রাজধানী কাবুলের দিকে ছুটছে। কিন্তু পথের মধ্যে তারা অবর্ণীয় দুর্দশার মুখে পড়েছেন খাবার ও বাসস্থানের অভাবে অনেকেই রাস্তায় পড়ে আছেন। নেই প্রয়োজনীয় ওষুধপত্রও। এই দলে রয়েছেন ৩৫ বছর বয়সী আসাদুল্লাহ। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে কুন্দুজ থেকে রওনা দিয়েছেন রাজধানী কাবুলের উদ্দেশ্যে। বিবিসিকে তিনি বলেন, আমি ছিলাম রাস্তার কর্মী। আমি খাবার বিক্রি করেছি… কিন্তু তালেবান যখন আক্রমণ করল আমরা কাবুলের পথে বের হলাম। এখন আমাদের কাছে রুটি কেনার মতো কোনো পয়সা নেই, বাচ্চার জন্য ওষুধ কিনব সেই ব্যবস্থাও নেই। এই পরিবারটি রাস্তাতেই রাত কাটিয়েছে। এমন বহু পরিবার দুর্দশার মধ্যে রয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে বহু সেনা সরানো হয়েছে। এমন পরিস্থিতিতে তালেবান মাথাচাড়া দিয়েছে। দেশজুড়ে ব্যাপক হামলা শুরু করেছে। অন্যদিকে সরকারি বাহিনী তাদের প্রতিহত করতে বিমানহামলা শুরু করেছে। এতে বলি হচ্ছে সাধারণ মানুষ। জাতিসংঘের হিসেব অনুযায়ী এক মাসের এক হাজারের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। শুধু উত্তরাঞ্চলেই বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯