বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
গতকাল বুধবার বিকেলে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল হকের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। এসময় আটক ইউসুফ ফকির (৪১) এবং মামুন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক ইউসুফ লক্ষীপুরের নাছিমনগর গ্রামের তোফায়েল ফকিরের ছেলে এবং মামুন চট্টগ্রাম জেলার হরিশপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ২ ব্যক্তি মাদক নিয়ে হাউজিং এলাকায় শেরেবাংলা স্কুলের সামনে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটকের সফলতা আসে। এর পর ইউসুফের কাছ থেকে ২ হাজার ও মামুনের থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিহাদ মৃধা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে শিকার করেছে তারা দীর্ঘদিন ধরে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল। পূর্বে মত এবারেও তিন হাজার পিস ইয়াবা বরিশাল নগরীর এক ব্যক্তিকে দিতে এসেছে। কিন্তু এর আগে তাদের দুজনকে আটক করা হয়েছে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পরবর্তী আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণ করেছেন।’