সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যশোরে বিয়ের ফুল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলো তিন যুবক

যশোরে বিয়ের ফুল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলো তিন যুবক

অনুসন্ধান ২৪ ডেস্ক >> যশোরের ঝিকরগাছায় বোনের বিয়ের অনুষ্ঠানের ফুল আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের স্বজনরা জানান, গত মাসে শংকরপুর এলাকার নয়ন হোসেনের সাথে বিয়ে হয় রোহিতার নওয়াপাড়া গ্রামের মগরেব হোসেনের মেয়ে মিতার। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিয়ের অনুষ্ঠানের ফুল আনার জন্য মিতার ফুফাতো ভাই জীবন, মামাতো ভাই নয়ন ও তাদের বন্ধু তৌহিদুল মোটরসাইকেল করে ঝিকরগাছার গদখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বেনেয়ালী এলাকায় পৌঁছলে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মোটরসাইকেলটি প্রথমে ভ্যান ও পরে ইজিবাইকের সাথে ধাক্কা খায়। এতে তারা ৩ জন সড়কের পাশে ছিটকে পড়ে। মাথায় প্রচণ্ড আঘাত লাগায় ঘটনাস্থলেই মারা যান জীবন।

স্থানীয়রা জানায়, বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তৌহিদুল মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় নয়নকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়।

সার্জারি বিভাগের চিকিৎসক রাহুল জানান, দুপুর ১২ টায় ভর্তি হয়ে ১টা ১৫ মিনিটে নয়ন মারা যায়। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লেগে তার মৃত্যু হতে পারে।

হাসপাতালের মর্গের দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমিন জানান, নয়ন ও তৌহিদুলের লাশ মর্গে রয়েছে। জীবনের মরদেহ কিছু সময়ের মধ্যে চলে আসবে। এদিকে দুইভাই ও তাদের বন্ধুর মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

নিহতরা হলো- যশোর শংকরপুর বাস টার্মিনাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জীবন আহমেদ (১৯), মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের হাসান আলীর ছেলে তৌহিদুল ইসলাম (২০) ও নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন (১৮)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯