বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি >> বানারীপাড়ায় ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম ফরাজী(৩৫)কে আটক করেছে বরিশালের জেলা গোয়েন্দা পুলিশ। সে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের কাদের ফরাজীর ছেলে।
সোমবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুম ফরাজীকে তার নিজ এলাকা উত্তরকুল থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন, আবু হুরায়রা জিহান, সহকারী উপপরিদর্শক)(এএসআই) মো. কিবরিয়া, মো. মশিউর, মো. বশির উদ্দিন ও মো. রিয়াজ হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, গাঁজাসহ আসামিকে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।