সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরিমনির ইচ্ছেমতন জীবন-যাপন করায়, দুরে সরে আসেন কেশবপুরের সৌরভ

পরিমনির ইচ্ছেমতন জীবন-যাপন করায়, দুরে সরে আসেন কেশবপুরের সৌরভ

যশোর প্রতিনিধি >> কেশবপুরের ছেলে সাবেক ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে ২ বছর সংসার করেছেন বর্তমান সময়ে টক অব দ্যা কান্ট্রি ও ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা সামছুন্নাহার স্মৃতি উরফে পরীমনি।

২০১২ সালের ২৮ এপ্রিল সামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির সাথে প্রথম বিয়ে হয় তার। কিন্তু বিয়ের ২ বছর পরব থেকে ইচ্ছেমত জীবন-যাপন করার কারণে পরীমনির থেকে দূরত্ব হয় তার স্বামী সৌরভের।

সাবেক ফুটবলার সৌরভ কবির সাংবাদিকদের জানাান, ভালোবাসার সম্পর্ক থেকেই তার সাথেই পরীমনির প্রথম বিয়ে হয়। তারা কেউ কাউকে এখনও তালাক দেয়নি। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে। ফতেমার স্বামী জাহাঙ্গির কবিরের পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভগিরাথপুর গ্রামে। ওই গ্রামেই পরীমনি নানা শামসুদ্দিন গাজীর বাড়িতে থাকতেন ।

২০১০ সালে এসএসসি পরীক্ষার পর সৌরভ দাদার বাড়িতে বেড়াতে গেলে সেখানে পরিচয় হয় শামসুন্নাহার স্মৃতি উরফে পরীমনির। তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। ২ বছর প্রেম ভালোবাসার পর তাকে নিয়ে ২০১২ সালের ২৮ এপ্রিল যশোরের কেশবপুর পৌরসভার কাজী এম ইমরান হোসেনের মাধ্যমে ১ লক্ষ্ টাকা দেনমোহরে তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়। যার ক্রমিক নং -৫৭/১২ ভোলিয়াম নং -০১/১২ পৃষ্ঠা নং-৯৭ ।

বিয়ের পর কেশবপুরে চলছিল তাদের ভালবাসার সংসার। পরে সৌরভ ঢাকায় পি জি এসসি ও বাড্ডা জাগরণী ২টি ক্লাবে ফুটবল খেলার সুবাদে ঢাকায় বনশ্রীীতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানে থাকাকালীন সে সময় বাসায় কোন ধরনের লোক আসা যাওয়া করত না। বনশ্রীতে থাকাকালীন ২০১৩ সালে পরীমনি আস্তে আস্তে মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার পর ঊশৃংখল চলাফেরা শুরু করে। এ নিয়ে দু’জনের মধ্য মনোমালিন্য হয়ে তাদের দুরত্ব তৈরি হতে থাকে।

২০১৪ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করে ২০১৫ সালে সৌরভ পরীমনি ছাড়া কেশবপুরে চলে আসে। সঙ্গীত চর্চার (শিল্পী) পাশাপাশি তিনি বর্তমানে কেশবপুরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

সর্বশেষ ২০১৬ সালে পরিমনির সাথে সৌরবের কথা হয়েছিল তবে তিনি তার সাথে আর থাকতে রাজি হননি।

উল্লেখ্য, ৪ আগস্ট (বুধবার) রাজধানীর বনানীর বাসা থেকে আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করেছে।‌

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

এবিষয়ে ফেরদৌস কবির সৌরভের কাছে তার বর্তমান প্রতিক্রিয়া কি তখন তিনি এই প্রতিধিকে জানান আইনের উর্ধ্বে কেউ নয় অপরাধ করলে তাকে তো সাজা ভোগ করতেই হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯