শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঠাকুরগাঁও শিশু জুনাইদ কে বাঁচাতে অসহায় মায়ের আকুতী

ঠাকুরগাঁও শিশু জুনাইদ কে বাঁচাতে অসহায় মায়ের আকুতী

অনুসন্ধান ২৪ ডেস্ক >> অসহায় মায়ের কোলে অসুস্থ সন্তান জুনাইদ ইসলাম সাগর (৩)। সন্তানের সঠিক চিকিৎসার খোঁজে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন মা জেসমিন বেগম। কী করবে? কোথায় যাবেন? তা নিয়ে চোখের পানি ফেলে দিন কাটছে এই মায়ের। কথা বলতে গেলেই নিজের সন্তানের সঠিক চিকিৎসার জন্য ভিক্ষা চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এই মা।

ঘটনাটি ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের। সেই ওয়ার্ডের মিরডাঙ্গী পাইকারবস্তি গ্রামের বিপ্লব আলী ও জেসমিন বেগমের একমাত্র সন্তান সাগর।

থাকার মতো তেমন কোন বাসস্থান ও নেই পরিবার চালানোর মতো কোনো উপার্জনের ব্যবস্থা। একদিকে সন্তানের চিকিৎসার চিন্তা করছেন মা অপরদিকে সন্তানের চিন্তা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছেন বাক প্রতিবন্ধী বাবাও।

জন্মের পর থেকেই স্বাভাবিক জীবনযাপন করলেও হঠাৎ যেন পরিবর্তন আসে ছোট্ট এই শিশুর জীবনে। ফুলে উঠেছে তার সমস্ত শরীর, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখ, বেড়ে গেছে তার পেট।

কিডনি জনিত সমস্যা, প্রসাবের রাস্তায় ইনফেকশন, রক্তে ভাইরাস ও অ্যালার্জি রোগে আক্রান্ত শিশু সাগর। সন্তানের উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সাহায্য চান তারা। সন্তানের এমনি অসুস্থতায় যেন নিরুপায় পরিবারটি।

জানাযায়, গত বছরের দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পরে শিশু সাগর। এর পর বিভিন্ন মানুষের কাছে সাহায্য নিয়ে দিনাজপুর উত্তরা ডায়াগনস্টিক ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সাগরকে। সেখানে কিছুদিন চিকিৎসার পরে সে সুস্থ হলেও আবারও অসুস্থ হয়ে পরে শিশুটি। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে অবশেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর নিয়ে যেতে বলে। কোনো উপায় না পেয়ে বিভিন্ন মানুষের কাছে আর্থিক সাহায্য নিয়ে অবশেষে রংপুরে নেওয়া হলে সুস্থ হয়ে ওঠে শিশু সাগর।

কিন্তু চলতি বছরে যে আবারও অসুস্থ হয়ে পড়ে সে। ফুলে উঠেছে তার শরীর, বন্ধ হয়ে যাচ্ছে তার চোখ। এবারে প্রায় নিঃস্ব যেন পরিবারটি। সন্তানের সঠিক চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে পরিবারটি।

এদিকে শিশুটির পাশে দাঁড়িয়ে পরিবারটি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন জেলার দুটি ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। একটি হলো ‘হামার ঠাকুরগাঁও’ এবং অপরটি ‘রানীশংকৈল ফেসবুক ব্যবহারকারী’।

ইতোমধ্যে সেই সংগঠনের সার্বিক সহযোগিতায় সেই শিশুটিকে নেওয়া হয়েছে রংপুর মেডিকেল কলেজে। সেখানে শিশুটির চিকিৎসার সব খরচ বহন করার আশ্বাস দিয়েছেন হেল্প হাসপাতাল ও ডায়াগনস্টিক রংপুরের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম নওশাদ।

প্রতিবেশী ফাতেমা, কুলসুম সহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরেই শিশুটিকে দেখছি এভাবেই কষ্টের জীবনযাপন করছে। বাবা-মা অসহায়, কী করে শিশুটিকে সঠিক চিকিৎসা দেবে? যেখানে নিজেরাই থাকেন অন্যের জমির ওপর সেখানে সন্তানের সঠিক চিকিৎসা কী করে দেবে? সরকার পক্ষ থেকে যদি শিশুটির উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় তাহলে পরিবারটির সহযোগিতা হয়।

শিশুটির মা জেসমিন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরেই আমার ছেলে এভাবে অসুস্থ অবস্থায় রয়েছে। এর আগে অনেকদিন মানুষের কাছে টাকা নিয়ে ছেলেটার চিকিৎসা করেছি। এখন আমার বাবার (সাগর) অবস্থা অনেক খারাপ, শরীর ফুলে গেছে, কী করে তাকে বাঁচাবো? আমার ছেলেকে ঠিক করার জন্য আপনারা একটু এগিয়ে আসুন। আমি আমার ছেলেকে সুস্থ করতে চাই।

ফেসবুকভিত্তিক ‘রানীশংকৈল ফেসবুক ব্যবহারকারী’ স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাডমিন ও রানীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ বলেন, ‘হামার ঠাকুরগাঁও’ নামের একটি ফেসবুক গ্রুপে স্বেচ্ছাসেবী শামিম হোসেন একটি ভিডিও ও ছবি তুলে পোষ্ট করেন। আমি এই শিশু সাগরকে নিয়ে পোস্ট দেখি। এরপর আমি গ্রুপের সকলকে বলি শিশুটির সঠিক পরিচয় বের করার জন্য।তিনি আরও বলেন, পরবর্তীতে আমাদের এই দুই গ্রুপের সবাই মিলে বিষয়টি নিয়ে সামাাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করি। এরপর আমার টাইমলাইনে রংপুর থেকে একজন শিশুর চিকিৎসার জন্য দায়িত্ব নিতে চান। পরে শিশুটিকে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি।

আনোয়ার হোসেন আকাশ বলেন, সেখানে শুধু শিশুটির চিকিৎসার জন্য যে খরচ হবে সেটি বহন করবেন হেল্প হাসপাতাল ও ডায়াগনস্টিক রংপুরের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবিএম নওশাদ। হাসপাতালে থাকা খাওয়া, আনুষঙ্গিক সব কিছুই আমাদের গ্রুপের সদস্যরা দেখবেন।

এ ব্যাপারে কেউ সহযোগিতা করতে চাইলে শিশুর মা জেসমিন বেগমের সঙ্গে এই নাম্বরে (০১৩০৪৮৩৮৩৪০) যোগাযোগ করতে পারবেন। এছাড়া শিশুটির খালাতো ভাই আলতাফুর রহমানের বিকাশ/নগদ ও রকেট নাম্বরে (০১৭১৭২০০২২৩) সহায়তা করা যাবে।
শিশুটিকে সহযোগিতার বিষয়ে বিস্তারিত জানার জন্য (০১৭১৬১২৯৯৬৭) সংবাদকর্মী আনোয়ার হোসেন আকাশ এর সাথে যোগাযোগ করতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯