বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মিঠাপুকুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

মিঠাপুকুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

অনুসন্ধান ২৪ ডেস্ক >> রংপুরের মিঠাপুকুরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার জালালগঞ্জ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার সাবগ্রামের আব্দুল খালেকের ছেলে হাসান আকন্দ (২০) ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে আরিফ মিয়া(২৩)।

থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জালালগঞ্জ নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হাসান আকন্দ ও আরিফ মিয়াকে পুলিশ আটক করে। পরে তাদের সাথে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে মাদক পরিবহন করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯