বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে মাদকে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা

কেশবপুরে মাদকে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীরা

যশোর প্রতিনিধি >> কেশবপুরে হঠাৎ করেই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিস্তার বেড়েছে। লকডাউনের মধ্যে কেশবপুর শহর কেন্দ্রীক এলাকাসহ গ্রামেও এর ভয়াবহতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। উঠতি বয়সী যুবক ও শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে মাদকের সঙ্গে।

এর মধ্যে উপজেলার মঙ্গলকোট এলাকায় প্রতিনিয়ত স্থানীয় ও বহিরাগত যুবকেরা এসে মাদক ব্যবসাসহ সেবন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে মাদকের আড্ডা জমে উঠেছে। বিভিন্ন সময়ে কেশবপুর থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার করলেও থামছে না মাদকের ছোবল। শুধু জুলাই মাসেই কেশবপুরের বিভিন্ন মাদক বিক্রির সম্ভাব্য জায়গাগুলোতে হানা দিয়ে থানা পুলিশের পাশাপাশি র্যা ব ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা মাদকদ্রব্যসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মদ ও চাষকৃত গাঁজা গাছ।

পুলিশ বলছে, কেশবপুরে মাদকের সঙ্গে যুক্ত হলে কোন ব্যক্তিই ছাড় পাবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই যশোর গোয়েন্দা পুলিশ উপজেলার মঙ্গলকোট বাজার থেকে রামকৃষ্ণপুর এলাকার সবুজ হোসেন (২১) ও রাকিবুল ইসলাম হৃদয়কে (২১) ৪০ পিচ ইয়াবা এবং মঙ্গলকোট গ্রাম থেকে আব্দুল লতিফের ছেলে ওমর ফারুক রাব্বিকে (২৫) ৩ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। কেশবপুর থানা পুলিশ গত ২৬ জুলাই উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বুড়–লি গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে কামরুজ্জামানের (৩০) মুরগির খামার থেকে ৩টি গাঁজাসহ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

গত ১৪ জুলাই গোয়েন্দা পুলিশ উপজেলার চিংড়া বাজারের কপোতাক্ষ ঘাট থেকে বিষ্ণুপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে মিলন হোসেনকে (৩০) ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। কেশবপুর থানা পুলিশ গত ৫ জুলাই উপজেলার টিটাবাজিতপুর গ্রামে অভিযান চালিয়ে তেঘরী গ্রামের হাসিয়ার রহমানের ছেলে রবিউল ইসলামকে (৩৩) গ্রেফতার করে। অপরদিকে র্যা ব-৬ যশোরের একটি টিম গত ৪ জুলাই উপজেলার মির্জানগর গ্রামে অভিযান চালিয়ে ১৩০ পিচ ইয়াবাসহ পাশ্ববর্তী কলারোয়ার দেয়াড়া গ্রামের বদিউর রহমানকে (৫৪) গ্রেফতার করে। গত ২ জুলাই গোয়েন্দা পুলিশ উপজেলার আলতাপোল এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একই গ্রামের গোষ্ঠ গোপাল রায়ের ছেলে জগন্নাথ রায়কে (৩৪) গ্রেফতার করে।এছাড়া যশোর গোয়েন্দা পুলিশ গত ১১ জুন মঙ্গলকোট বাজার থেকে ৫০ পিচ ইয়াবাসহ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার ইসমাইল খাঁর ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করে।

এ সময় মঙ্গলকোট এলাকার মধ্যপাড়ার আমজাদ হোসেন বিশ্বাসের ছেলে কামরুজ্জামান মিন্টু দৌড়ে পালিয়ে যায়। একইদিন কেশবপুর থানা পুলিশ উপজেলার দেউলি মোড় এলাকা থেকে বাগদহা গ্রামের জজ আলী মোড়লের ছেলে সাইফুল কবীর মিহিনকে ৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।কেশবপুর পৌর শহরের রাসেল হোসেন বলেন, উপজেলার মধ্যকুল এলাকায় মাদকদ্রব্য বিকিকিনি বৃদ্ধি পাওয়ায় সচেতন মহল বিষ্ময় প্রকাশ করেছে।

উপজেলার মঙ্গলকোট গ্রামের শরীফুল বাবু বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে বটগাছ তলায়, বসুন্তিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও রামকৃষ্ণপুর এলাকার দিকে মাদক বিক্রেতা এবং সেবনকারীদের আনাগোনা দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শীতলাতলা মোড় ও ৬ নম্বর কেশবপুর সদর ইউনিয়নের মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের পিছনের বাগানে সন্ধ্যার পর স্থানীয় এবং বহিরাগতদের নিয়ে গাঁজা সেবনের আড্ডা জমে ওঠে।উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান বলেন, এখনই যদি এদের রুখে দেওয়া না যায়, তাহলে জাতি ধ্বংস হবে-রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হবে। দ্রুত কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি করেন তিনি।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, কেশবপুরে মাদকদ্রব্য বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। কেউ মাদকের সঙ্গে যুক্ত হলে কোন ব্যক্তিই ছাড় পাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯