বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মেসি অশ্রুভেজা নয়নে বললেন, বার্সাকে বিদায় জানাতে চেয়েছিলাম

মেসি অশ্রুভেজা নয়নে বললেন, বার্সাকে বিদায় জানাতে চেয়েছিলাম

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বার্সার হয়ে শেষ সংবাদ সম্মেলনে কান্নাভরা চোখে উপস্থিত হন মেসি। এরপর কথা বলেন নিজের বার্সায় ক্যারিয়ার নিয়ে। রবিবার (৭ আগষ্ট) বার্সা ছাড়ার ব্যপারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মেসি বলেন, ‘এটা অনেক কঠিন। দেড় বছর সমর্থকদের ছাড়া খেলেছি। আমি অন্য সবার মতো বার্সাকে বিদায় জানাতে চেয়েছিলাম। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। বার্সায় থাকার জন্য সব চেস্টা করেছিলাম। যে জিনিসটি আমি সবচেয়ে বেশি চেয়েছিলাম, সেটি হলো বার্সায় থাকা।’
চোখের জল মুচছেন লিওনেল মেসি।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আবার বার্সায় ফিরবেন। এমনকি নিজের ছেলেদেরও তিনি বলেছেন আবার প্রিয় বার্সেলোনা শহরে ফিরবেন তিনি এবং ভবিষ্যতে বার্সাকে আরো সেরা বানাতে কাজ করবেন।

তিনি আরো বলেন, ‘বার্সায় প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নিজেকে উজাড় করে দিয়েছি। আশা করি আমি আবার বার্সায় ফিরব। আমি আমার ছেলেদের কাছে এ বিষয়ে প্রতিজ্ঞা করেছি।’
নতুন ঠিকানার ব্যপারে জানতে চাইলে মেসি বলেন, ‘এখন পর্যন্ত আমি কারো সঙ্গে কোন কিছু চূড়ান্ত করিনি।’

এদিকে মেসির বিদায় বেলার সংবাদ সম্মেলনে কি বলবেন তা শুনতে ক্যাম্প ন্যুর বাইরে জড় হয়েছিলেন মেসির সমর্থকরা। যাদের বেশিরভাগই তার ১০ নাম্বার জার্সি পরে ছিলেন। মেসির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯