রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান >> কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশবপুরের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

এছাড়া বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,পৌর মেয়র রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,জেলা আওয়ামী লীগের সদস্য সাগর হোসেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,পৌর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর হোসেন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রা রাবেয়া ইকবালসহ উপজেলা পৌর,ইউনিয়ন,ওয়ার্ড,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ,যুব মহিলা লীগসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা মোঃ খলিলুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯