শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা,সেলাই মেশিন ও আর্থিক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ ও মহিলা বিয়ষক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা,সেলাই মেশিন ও আর্থিক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ও সেলাই মেশিন এবং আর্থিক প্রদান করেন কেশবপুরের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,পৌর মেয়র রফিকুল ইসলাম,প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,জেলা আওয়ামী লীগের সদস্য সাগর হোসেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,পৌর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা,কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ উজ জ্জামান খান,থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন,জাহাঙ্গীর হোসেন,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বিএম শহিদুজ্জামান শহিদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রা রাবেয়া ইকবালসহ উপজেলা পৌর,ইউনিয়ন,ওয়ার্ড,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগ,যুব মহিলা লীগসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।