মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
মামুন আহমেদ >> বানারীপাড়ার ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও বানারীপাড়া এস. এস. প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মো. রুহুল আমীন (৬৫) আর নেই।
বুধবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা চৌয়ারীপাড়ার আ. রব ঈদগাঁহ্ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাঁর লাশ ঈদগাঁহ্ মাঠ সংলগ্ন গোরস্থানেই দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে বানারীপাড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।