বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার: আটক ২

বরিশালে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার: আটক ২

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশালের উজিরপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে একটি ট্রাকভর্তি বিপুলসংখ্যক ফেন্সিডিল উদ্ধার করেছে।

মঙ্গলবারের এই অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি বুধবার সকালে এক ইমেল বার্তায় নিশ্চিত করেছে র‌্যাব রুপাতলী সদর দপ্তর।

গ্রেপ্তার দুইজন হচ্ছেন পাবনা জেলার রাধানগর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আফজাল হোসেন (৪৯) এবং কাশিনাথপুর গ্রামের নিফাজ পরামানিকের ছেলে মো. রঞ্জু হোসেন (৩৩)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, তাদের একটি টহল টিমের কাছে খবর আসে ফেন্সিডিলের একটি চালান বরিশাল হয়ে পটুয়াখালীতে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গতকাল দুপুর ১২টার দিকে উজিরপুর থানাধীন ইচলাদী টোল প্লাজার সামনে মহাসড়কে চেকপোস্ট বসায়। এমন সময় একটি মিনি ট্রাক চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যদের দেখে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে দুইজনকে আটক করা হয়। এবং পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৪৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯