শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামী মাসে খুলে দেওয়া হচ্ছে বরিশালের লেবুখালী সেতু

আগামী মাসে খুলে দেওয়া হচ্ছে বরিশালের লেবুখালী সেতু

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আগামী মাসের (সেপ্টেম্বর) যেকোনও দিন প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতু। প্রায় দেড় কিলোমিটার (এক হাজার ৪৭০ মিটার) দৈর্ঘ্যের এই সেতুর মাত্র দুই-তিন শতাংশ কাজ বাকি রয়েছে। দেশে দ্বিতীয়বারের মতো নির্মিত হচ্ছে ‘এক্সট্রা ডোজ প্রি-স্ট্রেসড বক্স গার্ডার’ টাইপের এ সেতুটি। এটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা।

সেতুর প্রকল্প পরিচালক আবদুল হালিম সাংবাদিকদের বলেন, ‘কর্নফুলী দ্বিতীয় সেতুর আদলেই নির্মাণ করা হয়েছে ফোর লেন লেবুখালী সেতু। পায়রা নদীর মূল অংশে ৬৩০ মিটার বক্স গার্ডার চারটি স্প্যানের ওপর এটি নির্মিত হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে উপকূলীয় পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলের জন্য মূল অংশে ২০০ মিটার করে দুটি স্প্যান ১৮.৩০ মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে। নদীর তলদেশে বসানো হয়েছে ১৩০ মিটার দীর্ঘ পাইল। যা দেশে সর্ববৃহৎ।

এছাড়া সেতুর মূল অংশের দুই প্রান্তে ৮৪০ মিটার ভায়াডাক্টে ৩০ মিটার করে ২৮টি স্প্যান বর্ধিত অংশের ভার বহন করছে। লেবুখালী সেতুর ৩২টি স্প্যান এখন দাঁড়িয়ে আছে ৩১টি পিয়ারের ওপর। সেতুটির ২৮টি স্প্যানের ১২টি বরিশাল প্রান্তে এবং ১৬টি পটুয়াখালী প্রান্তে।’

তিনি আরও বলেন, ‘মূল সেতুটি বিভিন্ন মাপের ৫৫টি টেস্ট পাইলসহ দশটি পিয়ার, পাইল ও পিয়ার ক্যাপের ওপর নির্মিত হয়েছে। এছাড়া ১৬৭টি বক্স গার্ডার সেগমেন্ট রয়েছে সেতুতে। যার ফলে দূর থেকে সেতুটিকে মনে হবে ঝুলে আছে। এছাড়া জোয়ারের সময় নদী থেকে সেতুটি ১৮.৩০ মিটার উঁচু থাকবে। এতে নদীতে বড় বড় জাহাজ চলাচলে কোনও সমস্যা হবে না।’

উপ-প্রকল্প পরিচালক আশিষ মুখার্জী সাংবাদিকদের বলেন, ‘সেতুর দুই থেকে তিন ভাগ কাজ বাকি রয়েছে। লাইটিং ও টোলঘরের কাজ চলছে। বিটুমিনের কিছু কাজ বাকি রয়েছে বৃষ্টির কারণে। ১০ দিন ধরে বৃষ্টিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে রোদ উঠলে যেটুকু কাজ বাকি রয়েছে তা শেষ হয়ে যাবে। আগামী মাসের যেকোনও সময় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সেতুতে যানবাহন চলাচল শুরু হবে।’

নির্মাণকাজের গুণগত মান প্রসঙ্গে প্রধান প্রকৌশলী আব্দুস সবুর সাংবাদিকদের বলেন, ‘গুণগতমান রক্ষার্থে কনসালটেন্ট ও ঠিকাদারসহ সব পর্যায়ের কর্মকর্তারা সজাগ রয়েছেন। এখানে নিম্নমানের কাজের কোনও সুযোগ ছিল না।’

লেবুখালীর পায়রা নদীর ওপর এই সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালের ২৪ জুলাই। কার্যাদেশে সেতু নির্মাণে ৩৩ মাস সময় বেঁধে দেওয়া হলেও দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। তবে তার আগেই সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সেতুটি খুলে দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯